বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসের মতো বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মেগা ইভেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। এর আগে প্রস্তুতি হিসেবে তারা কয়টি ম্যাচ খেলবে তা প্রায় নিশ্চিত। যেখানে নেই কোনো ইউরোপীয় প্রতিপক্ষের নাম। কেবল তাই নয়, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসির কোনো ইউরোপীয় দেশেরই মুখোমুখি হয়নি। সর্বশেষ সুযোগটাও হাতছাড়া হলো ফিনালিসিমা বাতিল হওয়ায়

আগামী ২৬-৩১ মার্চ পর্যন্ত গত বিশ্বকাপের আয়োজক দেশে কাতার ফুটবল ফেস্টিভাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমাও ছিল সেই ফেস্টিভালের অংশ। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকাজয়ী দুটি দলের সেই ম্যাচ নিয়ে ফুটবলভক্তদের বেশ আগ্রহ ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অনিশ্চয়তায় পড়া ম্যাচটি বাতিল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায়। ভেন্যু হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু, লিসবন কিংবা মিলানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত মতের মিল হয়নি।

ফিনালিসিমা বাতিল হওয়ায় ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাইয়ের বড় সুযোগ হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে অন্তত একটি ইউরোপ-পরীক্ষায় তাদের বসারও সুযোগ ছিল। ইতিহাসে প্রথমবার গত বিশ্বকাপের পর কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হওয়া ছাড়াই আরেক আসর খেলতে নামবে স্কালোনির দল। কাতার বিশ্বকাপের আগে ২০১৯ সালে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ২-২ ড্র নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ ফিনালিসিমায় ইতালির সঙ্গে জেতে ৩-০ গোলে। এ ছাড়া আরেক ইউরোপীয় দেশ এস্তোনিয়াকে আর্জেন্টিনা ৫-০ গোলে উড়িয়ে দেয়। 

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১