শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা আর্জেন্টিনায়

বিশ্বকাপের আগে বড় ধাক্কা আর্জেন্টিনায়

বিশ্বকাপ শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর চোটে শিবিরে তৈরি হয়েছে উদ্বেগ।

ইংল্যান্ডে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তার লিগামেন্টে কোনো গুরুতর সমস্যা আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হবে। ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে ইন্টার মিলানের ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের পুরোনো পেশির ইনজুরি আবারও ফিরে এসেছে। সাম্প্রতিক সময়ে সুস্থ হয়ে মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ায় তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। ফলে শুরুর একাদশে থাকলেও শেষ পর্যন্ত তিনি মাঠে নামতে পারেননি।

বিশ্বকাপের আগে একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ তারকার চোট আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনাও এতে চাপে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২