বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি লায়নরা। তবে ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অনিশ্চয়তার খেলা, সেটিই আবারও প্রমাণ করলেন হ্যারি কেইন।

ইংল্যান্ড অধিনায়কের দুর্দান্ত জোড়া গোলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের চিত্র। পিছিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে নিশ্চিত করে জয়। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে নিজের নিজেকে নতুন করে লেখালেন কেইন।

সমতাসূচক গোলের পর ইংল্যান্ডের আক্রমণের ধার আরও বাড়ে। ম্যাচের ৮৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের কাছ থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে আক্রমণ শুরু করেন কেইন। দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে বল পাঠিয়ে দেন জালের কোণায়। প্রতিপক্ষ গোলরক্ষক চেষ্টা করেও সেই শট ঠেকাতে পারেননি।

এই গোলেই বিশ্বকাপে ১৩ গোলের মালিক বনে যান ইংল্যান্ডের অধিনায়ক। ফলে বিশ্বকাপে ১২ গোল করা ব্রাজিল কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন তিনি। চলতি আসরে এটি কেইনের পঞ্চম গোলও, যা তাকে গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে রেখেছে।

বিশ্বকাপ ইতিহাসে কেইনের চেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি (১৯), কিলিয়ান এমবাপে (১৮), মিরোস্লাভ ক্লোজা (১৬), রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার (১৪)। এ ছাড়া কেইনের সমান ১৩টি গোল আছে জাস্ট ফনটেইনের।

আরও

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯

রেকর্ড গোলের পর এমবাপে বললেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই’

খেলাধুলা

রেকর্ড গোলের পর এমবাপে বললেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই’

সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপসহ তিন আসরে ১৮ গোল করে টুর্নামেন্...

২০২৬-০৭-০১ ০৯:৩৬

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

খেলাধুলা

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে সাংবাদিকদের প্রেস সেন্টারে ব্যস্ততা। কেউ আইভোরি কোস্ট-নরওয়ে ম্যাচের বিশ্লেষণ করছেন, আবার কেউ...

২০২৬-০৭-০১ ০৯:৩৫