রবিবার, ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। তাতে একশ রানের মাইলফলক ছোঁয়া নিয়েও শঙ্কা জেগেছিল। কিন্তু সাত নম্বরে নেমে ২২ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি দেন স্বর্ণা আক্তার। অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বেশ কিছু ডট বল করেছেন। তাতে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে আর এগোতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২৩ রানে জিতেছে জ্যোতির দল। আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন স্বর্ণা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান।

বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেইডেন পান এই পেসার। তবে উইকেট পেতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যান জ্যোতি। তাতে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় পাকিস্তানের। রাবেয়া খান-সানজিদা আক্তার মেঘলারা বেশ মিতব্যয়ী ছিলেন। ফলে চাপে পড়ে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। তাতে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে টাইগ্রেসরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক।

উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন স্বর্ণা। এই তরুণ ব্যাটার রীতিমতো ঝড় তোলেন। ৫ চারে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

আরও

‘নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

খেলাধুলা

‘নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

বিশ্বকাপে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা যায়নি। হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও তিনি ছিটকে গে...

২০২৬-০৬-১৯ ২৩:০১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

খেলাধুলা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০২৬ বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মাঠে গড়িয়েছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ফলে...

২০২৬-০৬-১৯ ২২:৪৫

‘ব্যাটিংয়ের পয়েন্ট ভিউ থেকে বোলিং নিয়ে ভাবার চেষ্টা করি’

খেলাধুলা

‘ব্যাটিংয়ের পয়েন্ট ভিউ থেকে বোলিং নিয়ে ভাবার চেষ্টা করি’

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। এদিন মাত্র ৭ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে...

২০২৬-০৬-১৯ ২২:৪৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নিজেদের কঠিন চ্যালেঞ্জের কথা ভালোভাবেই জানেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিনিয়ে। তবে তার বিশ্বাস, বি...

২০২৬-০৬-১৯ ২২:৪০

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

খেলাধুলা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা রইল অব্যাহত। স...

২০২৬-০৬-১৯ ১০:৩৫

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

খেলাধুলা

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে...

২০২৬-০৬-১৯ ০৮:৪৮