সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ টিকিটে আগুন, বাড়াল ফিফা

বিশ্বকাপ টিকিটে আগুন, বাড়াল ফিফা

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ, আর সেই সুযোগেই টিকিটের দাম বাড়িয়েছে ফিফা। চাহিদা বাড়ার প্রেক্ষাপটে নতুন করে আরও উচ্চমূল্যের টিকিট বাজারে ছাড়া হয়েছে, যা ভক্তদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২০২২ আসরে ৩২ দল অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ৪৮ দল। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে ১০৪-এ, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে পরিণত করছে। এই বিশাল আয়োজন পরিচালনায় ৫০টি দেশের ১৭০ জন ম্যাচ অফিশিয়াল দায়িত্ব পালন করবেন, যা আগের আসরের তুলনায় ৪১ জন বেশি।

এবারও থাকছেন নারী অফিশিয়ালরা। মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দায়িত্বে থাকবেন।

বিশ্বকাপের টিকিট নিয়েও চলছে তুমুল আলোচনা। নতুন করে বাজারে আসা একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪,১০৫ ডলার, যেখানে আগে সর্বোচ্চ দাম ছিল ২,৭৩৫ ডলার।

ফাইনালের টিকিটেও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। আগে সর্বোচ্চ দাম ছিল ৮,৬৮০ ডলার, যা এবার বাড়িয়ে ১০,৯৯০ ডলার করা হয়েছে। ক্যাটাগরি দুই ও তিনের টিকিটের দামও বাড়ানো হয়েছে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭