শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে দলের দ্বিতীয় বহর। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন কোচিং স্টাফের সদস্যরাও।

বিশ্বকাপের আগে ক্রিকেটাররা স্কটল্যান্ড যাবেন। সেখানে পৌঁছে নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। এরপর সেখান থেকে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডে যাবে দল। 

এর আগে গত রোববার দিবাগত রাতে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল দলের প্রথম বহর। যেখানে ১৩ সদস্য ছিলেন। এরপর দ্বিতীয় ধাপে আজ বাকি ১৩ জন দেশ ছাড়লেন। 

দেশ ছাড়ার আগে  সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে যাওয়ার কথা। তিনি বলেছিলেন, ‘আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে, প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল আমি বলব। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না আসলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।’

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১