শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারে বিটিভি, ফিফার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারে বিটিভি, ফিফার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচারের লক্ষ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে সরকারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) এবারের বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এর ফলে দেশের কোটি ফুটবলপ্রেমীর মাঝে বিশ্বকাপ দেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

আজ বুধবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভির নির্ভরযোগ্য দুটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন থাকায় সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।

এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কোনো অর্থ (পাবলিক মানি) খরচ না করে দর্শকদের বিনা মূল্যে খেলা দেখার সুযোগ করে দিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনার অগ্রগতি বেশ সন্তোষজনক।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কোনো আর্থিক ব্যয় ছাড়া বা বিনা মূল্যে পাওয়ার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার নীতি-নির্ধারকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। এই বিশেষ প্রক্রিয়ার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ টেলিভিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আলোচনার যে অগ্রগতি, তাতে দর্শকেরা এবার সহজেই খেলা দেখতে পারবেন বলে আশা করা যায়। ফিফার সঙ্গে আলোচনা চূড়ান্ত হওয়ামাত্রই বিটিভি এই সম্প্রচারস্বত্ব গ্রহণ করবে। এরপর দেশের যে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম খেলা দেখাতে আগ্রহী, তারা বিটিভি থেকে ফিড বা স্বত্ব নেওয়ার সুযোগ পাবে। আগামী দুই-এক দিনের মধ্যেই এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১