রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে যত চমক, ফুটবল ভক্তদের যা জানতেই হবে

বিশ্বকাপ ফাইনালে যত চমক, ফুটবল ভক্তদের যা জানতেই হবে

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শেষ লড়াই। পাঁচ সপ্তাহের জমকালো আয়োজনের সমাপ্তি হচ্ছে রোববার। আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে মুখোমুখি হচ্ছে।

১৬ বছর পর স্পেন ফাইনালে উঠেছে। ২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি তাদের অনুপ্রাণিত করছে। কিন্তু ইতালি ও ব্রাজিলের পর টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে থাকা আর্জেন্টিনা তাদের বড় বাধা। নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল নিয়ে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক।

দুই দশক পর দেখা হচ্ছে মেসি ও ইয়ামালের

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের সূচি চূড়ান্ত হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। যেখানেক ছোট্ট ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন তরুণ মেসি। টিভি কমার্শিয়ালের জন্য এভাবে দেখা হয়েছিল দুজনের। 

২০০৭ সালে ইউনিসেফের তহবিল সংগ্রহে ২০ বছর বয়সী মেসি ৫ মাস বয়সী ইয়ামালের সামনে হাজির হন। ইয়ামালের মা শেইলা ইবানাও সঙ্গে ছিলেন। 

ওই দিনের প্রায় দুই দশক পর দুই প্রজন্মের ফাইনালে মেসি ও ইয়ামাল মুখোমুখি হচ্ছেন। ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট বিবিসি-কে বলছিলেন, ‘এটি নিয়তির এক সত্যিকারের অলৌকিক ঘটনা।’

ফাইনালে কি ট্রাম্প থাকবেন?

বিশ্বকাপ শুরুর আগে বেশ সরব উপস্থিতি ছিল ডোনাল্ড ট্রাম্পের। গ্রুপ নির্ধারণের সময় তিনি ছিলেন বিশেষ অতিথি। চলতি আসরে এখন পর্যন্ত তাকে স্টেডিয়ামে দেখা যায়নি। তবে রোববারের ফাইনালে প্রথমবার তাকে সশরীরে মাঠে দেখা যাবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নির ইনফান্তিনোর সঙ্গে তিনি বিশ্বকাপ জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। বিশ্বকাপ জয়ীরা চ্যাম্পিয়নশিপ রিংও পাবেন।

ট্রাম্প ৪৮ দলের টুর্নামেন্টের কোনো ম্যাচে না থাকলেও মাঠের বাইরে আলোচিত ছিলেন। বলাবাহুল্য, বিতর্কিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিত করতে হস্তক্ষেপ ছিল তার। 

ফিফা নিয়ম ভঙ্গ করে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যাওয়া ম্যাচেও ছিলেন বালোগান। এই বিতর্কিত সিদ্ধান্ত তোপের মুখে পড়ে। খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে নিন্দার ঝড় ওঠে।

কুসংস্কার: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ফাইনালে উপস্থিত থাকবেন না

ফাইনালে ওঠা দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের ফাইনালে উপস্থিত থাকা একটি সাধারণ রেওয়াজ। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নিউজার্সিতে থাকছেন না। কারণ কুসংস্কার।

মিলেই তার রাষ্ট্রীয় বাসভবন থেকে টিভিতে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সাত ম্যাচ দেখেছেন। একইভাবে ফাইনালও দেখবেন টিভিতে। একই সঙ্গে তিনি প্রতিবার যে ভারি জ্যাকেটটি পরেন, এবারও সেটিই পরে থাকবেন।

লাতিন আমেরিকায় বিশেষ করে আর্জেন্টিনায় কথিত ‘কাবালাস’ বা কুসংস্কারমূলক বিশ্বাসগুলো অস্বাভাবিকভাবে তাদের হৃদয়ে ধারণ করে। জাতীয় দলের প্রতি এটা তাদের আবেগেরই বহিঃপ্রকাশ।

বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্ককে ঢেকে ফেলেছে কানাডার দাবানলের ধোঁয়া

কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের একটি বড় অংশকে ঢেকে ফেলেছে। এ কারণে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। তবে রোববার একটি শীতল আবহাওয়ার প্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। নিউইয়র্ক অঞ্চলে বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে এই প্রবাহ বিপজ্জনক ধোঁয়া দূর করতে সাহায্য করবে।

নিউইয়র্ক সিটি চলতি সপ্তাহে দাবানলের প্রভাব অনুভব করতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরের কঠোর পরিশ্রম বা শারীরিক ক্রিয়াকলাপ কমাতে এবং বাইরে থাকলে অতিরিক্ত বিরতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি সতর্কতা জারি করেছে।

বিশ্বকাপ ফাইনাল: যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট

টিকিট ট্র্যাকিং সার্ভিস টিকিটডাটা ডটকম-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭,৫৯৫ ডলার। প্ল্যাটফর্মটি জানিয়েছে, গত তিন দিনে টিকিটের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেকেন্ডারি টিকিট মার্কেটপ্লেস টিকপিক-এর তথ্য অনুযায়ী, ফাইনালের জন্য গড় ক্রয়ের মূল্য ১১,৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। এটি এনএফএল-এর সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটের দামকেও ছাড়িয়ে গেছে।

এনএফএল স্টাইলের হাফটাইম শো

ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোল থেকে অনুপ্রাণিত হয়ে ফুটবল বিশ্বকাপ ফাইনালে একটি হাফটাইম শো প্রদর্শনীর আয়োজন করা হবে।

পপ পার্টি শুরু হতেই নিউইয়র্কের আকাশ আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠবে। মূল আকর্ষণ হিসেবে থাকবেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয়, কোল্ডপ্লেসহ আরও অনেকে।

এই পারফরম্যান্স প্রায় ১১ মিনিট স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। এ কারণে হাফটাইমের বিরতি ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়া কিকঅফের ৯০ মিনিট আগে একটি সমাপনী অনুষ্ঠান হবে। সেখানে টম ক্রুজ, রবি উইলিয়ামস ও নিকোল শেরজিঙ্গার উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

রেকর্ড পরিমাণ প্রাইজমানি

গত ডিসেম্বরে ফিফা রেকর্ড ৭২৭ মিলিয়ন ডলারের বিশ্বকাপ প্রাইজ ফান্ডের ঘোষণা দেয়। যা ২০২২ সালের কাতার বিশ্বকাপে দেওয়া তহবিলের চেয়ে ৫০ শতাংশ বেশি।

চার মাস পরে প্রাইজমানির পরিমাণ আরও বাড়ানো হয়। ২০২৩ থেকে ২০২৬ সালের এই চার বছরের চক্রে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার রাজস্ব ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

প্রাইজমানি নিয়ে ফিফার ডিসেম্বরের ঘোষণায় বলা হয়েছিল, চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার এবং রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। অতিরিক্ত হিসেবে প্রতিটি যোগ্য দেশ প্রস্তুতিমূলক খরচ মেটানোর জন্য ১.৫ মিলিয়ন ডলার পাবে।

লুই ভিটেঁর বিশেষ ট্রাঙ্কে আসবে বিশ্বকাপ ট্রফি

গত চার ফাইনালের মতোই ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার সোনার তৈরি বিশ্বকাপ ট্রফিটি ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভিটেঁর ডিজাইন করা একটি বিশেষ ট্রাঙ্কে করে ভেন্যুতে নিয়ে আসা হবে।

ট্রাঙ্কটির সামনের অংশে ‘ভিক্টরি’  এবং ‘ভিটঁ’ -এর প্রতীক হিসেবে একটি সোনালি ‘ভি’ আকৃতি রয়েছে, যা ব্র্যান্ডের সুপরিচিত মনোগ্রাম প্যাটার্ন ও সোনা খচিত পিতলের কর্নার প্রোটেক্টর দিয়ে তৈরি।

ব্যক্তিগত পাঁচ পুরস্কার

বিজয়ী দলের কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি তোলার সুযোগ পাওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সামনেও থাকবে ব্যক্তিগত গৌরব অর্জনের সুযোগ। শীর্ষ স্কোরারের জন্য গোল্ডেন বুট এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বলসহ মোট পাঁচটি অফিসিয়াল ট্রফি প্রদান করা হবে।

গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে আছেন মেসি। অবশ্য এমবাপে ফাইনালের একদিন আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবেন। ফরাসি তারকা গত বছর গোল্ডেন বুট জিতেছিলেন। মেসি এবার প্রথমবার এই পুরস্কার জিততে পারেন।

ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ কর্তৃক প্রদত্ত অন্যান্য অফিসিয়াল পুরস্কারগুলো হলো গোল্ডেন গ্লাভ, ইয়াং প্লেয়ার (সেরা তরুণ খেলোয়াড়) ও ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

রেফারিদের লাইন-আপ

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। তাকে সাহায্য করবেন তারই স্বদেশী তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচ।

জর্ডানের জুটি আধাম মাখাদমেহ ও মোহাম্মদ আলকালাফ যথাক্রমে চতুর্থ অফিসিয়াল ও রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

খেলাধুলা

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন ট্রফি। আর্জে...

২০২৬-০৭-১৮ ০৯:৫১

ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প

খেলাধুলা

ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের হাতে ট্রফি দেখতে চাওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

২০২৬-০৭-১৮ ০৯:৫১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭