শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত আছে মাত্র কয়েক সপ্তাহের

বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত আছে মাত্র কয়েক সপ্তাহের

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ চলা সম্ভব।সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থপ্রধানদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফাতিহ বিরল বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জরুরি কৌশলগত তেল রিজার্ভ থেকে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে সতর্ক করে তিনি বলেন, এই জরুরি রিজার্ভ কিন্তু চিরকাল থাকবে না, এর একটি শেষ আছে।

আইইএ প্রধান আরও বলেন, উত্তর গোলার্ধে এখন বসন্তকালীন ফসল রোপণ এবং গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হতে যাচ্ছে। এর ফলে ডিজেল, সার, জেট ফুয়েল ও পেট্রোলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যা তেলের বর্তমান মজুতকে আরও দ্রুত খালি করে ফেলবে।

বাণিজ্যিক তেলের মজুত আর কতদিন টিকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মজুত দিয়ে বড়জোর 'কয়েক সপ্তাহ' চলা যেতে পারে। তবে বাস্তব সত্য হলো, এই মজুত অত্যন্ত দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে এবং এ বিষয়ে আমাদের এখনই সচেতন হওয়া জরুরি।

আরও

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী...

২০২৬-০৮-১৩ ০৮:৫৩

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়...

২০২৬-০৮-১২ ২২:৪০