শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট আজ মঙ্গলবার (১৭ মার্চ) তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সফরকালে তিনি সরকারের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জোহানেস জুট বলেন, ‘বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ- এসব বিষয়কে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিশ্বব্যাংক গ্রুপও এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে আমরা বিশেষ করে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের অগ্রাধিকারমূলক কাজে আমাদের সহযোগিতা আরও জোরদার করছি।’

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোহানেস জুট অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং যেসব ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

জোহানেস জুট বলেন, ‘গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছে। তবে মাত্র ৮৭ লাখের কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ, কর্মক্ষম তরুণদের প্রায় অর্ধেক চাকরি পায়নি। বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে এই বাধা আরও বেশি। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করতে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার করা এখন সরকারের জন্য জরুরি হয়ে পড়েছে।’

বিশ্বব্যাংক গ্রুপ দেশগুলোকে এমন অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করছে যা প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তর করতে পারে। এটি উন্নত দেশ থেকে কাজ সরিয়ে এনে নয়, বরং যেখানে মানুষ ইতোমধ্যে বসবাস করে সেখানেই সুযোগ সৃষ্টির মাধ্যমে করা সম্ভব।

ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টির গতি বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ ভৌত ও মানবসম্পদ অবকাঠামোতে বিনিয়োগ করছে। এ ছাড়া ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি ও বেসরকারি বিনিয়োগ আনতেও সহায়তা দিচ্ছে সংস্থাটি।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক প্রথম দিকের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। সংস্থাটি এ পর্যন্ত ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন (অনুদান, সুদমুক্ত ঋণ ও সহজ শর্তে ঋণ) করেছে, যা দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করেছে।

আরও

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি ইরানে...

২০২৬-০৫-১৫ ২১:০৮

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

আন্তর্জাতিক

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা করলে তা চীনের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত...

২০২৬-০৫-১৫ ২০:৪৯