বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন

বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শফিকুল আলম তুহিন| রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়| গুরুত্বপূর্ণ এই জাতীয় পদে শফিকুল আলম তুহিন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ|

রোববার (৭ জুন) মহানগর বিএনপি প্রদত্ত যৌথ অভিনন্দন বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানিত ক্রীড়া সংস্থায় দায়িত্বশীল পদে নির্বাচিত হওয়াটা খুলনাবাসীর জন্য অত্যন্ত গৌরবের| এটি দেশের সামগ্রিক ক্রিকেটের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রাখার এক অনন্য সুযোগ| নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, শফিকুল আলম তুহিনের দূরদর্শী নেতৃত্ব, দক্ষতা ও মাঠপর্যায়ের ক্রীড়াপ্রেমী মানসিকতা দেশের ক্রিকেটের আন্তর্জাতিক মানোন্নয়ন এবং খুলনাসহ সারা দেশের তৃণমূল ক্রিকেটকে এগিয়ে নিতে ইতিবাচক অবদান রাখবে| বিবৃতিদাতারা তাঁর এই নতুন পথচলায় সার্বিক সাফল্য, দীর্ঘায়ু ও সু¯^াস্থ্য কামনা করেন|

শফিকুল আলম তুহিনের এই গৌরবোজ্জ্বল বিজয়ে যৌথ বিবৃতি ও অভিনন্দন জানিয়েছেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী| এছাড়াও অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ| এছাড়া থানা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে অভিনন্দন জানিয়েছেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ; সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস; দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমুখ|

আরও

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

সারা দেশ

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না ব...

২০২৬-০৮-২০ ২২:৪২

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

সারা দেশ

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন...

২০২৬-০৮-২০ ২২:৪০

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুই...

২০২৬-০৮-২০ ২২:৩৯

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

সারা দেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে...

২০২৬-০৮-২০ ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা...

২০২৬-০৮-২০ ২১:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

সারা দেশ

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

২০২৬-০৮-২০ ২০:৩১