মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ২২ সদস্যের এই ব্যবসায়ী দলটি বুধবার (১৫ এপ্রিল) গুয়াংজু শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

ডিসিসিআই সূত্রে জানা গেছে, সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো এবং নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী। দলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, সিরামিক, তথ্যপ্রযুক্তি, অটোমোটিভ, তেল ও গ্রিজ, শিপিং ও লজিস্টিকস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রয়েছেন।

সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন শীর্ষ বাণিজ্য সংস্থা ও চেম্বারের সঙ্গে বিজনেস ফোরাম এবং বি-টু-বি নেটওয়ার্কিং সেশনে অংশ নেবে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো সিসিপিআইটি গুয়াংজু, সিসিপিআইটি গুয়াংজু নানশা, গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টারস অ্যান্ড এক্সপোর্টারস এবং চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস।

এছাড়া সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করবে। সেখানে ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং সেশন ও সরেজমিনে ব্যবসায়িক সম্ভাবনা যাচাই কার্যক্রমে যুক্ত থাকবে তারা। পাশাপাশি গুয়াংজু সোর্সিং ফেয়ারেও অংশ নেওয়ার কথা রয়েছে।

ডিসিসিআই মনে করছে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

আরও

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫...

২০২৬-০৬-২৪ ১৬:২৬

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

অর্থনীতি

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর স...

২০২৬-০৬-২৪ ১৬:০২

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

অর্থনীতি

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে ৩৭টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানিতে বোর্ড সদস্য রয়েছেন ৩০৬ জন। এ ছাড়া বোর্ডগুলোর চেয়ার...

২০২৬-০৬-২৪ ১৫:৫৪

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

অর্থনীতি

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে কারখানা লে-অফ বা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ম...

২০২৬-০৬-২৪ ১১:৩৮

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

অর্থনীতি

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা যা...

২০২৬-০৬-২১ ২২:৫১

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

অর্থনীতি

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর–কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা স...

২০২৬-০৬-২১ ১৩:০৬