সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়া সিটি কর্পোরেশন: গেজেট শিগগিরই

বগুড়া সিটি কর্পোরেশন: গেজেট শিগগিরই

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা শহর বগুড়া শিগগিরই সিটি কর্পোরেশনের মর্যাদা পেতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই উন্নয়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুতই বগুড়া সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর হবে এবং প্রাথমিকভাবে একজন প্রশাসক নিয়োগ দিয়ে নগর পরিচালনার কাজ শুরু করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিগত অনুমোদন (প্রিনিকার) সম্পন্ন হয়েছে। এখন বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (নিকার) সভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। সেখানে অনুমোদন মিললেই চূড়ান্ত গেজেট জারি করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাচন আলাদা করে আয়োজন না করে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচনের সঙ্গে সমন্বয় করেই আয়োজন করা হবে। এতে প্রশাসনিক সমন্বয় সহজ হবে বলে মনে করছে সরকার।

শনিবার বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বাড়বে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করলে বগুড়ায় উন্নত নগর অবকাঠামো, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এতে উত্তরাঞ্চলের এই ঐতিহ্যবাহী শহর নতুন এক নগর ব্যবস্থাপনায় প্রবেশ করবে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭