শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রচারণা শুরু

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রচারণা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের পর বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।

সোমবার সকাল ১০টায় শহরের সাতমাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন। তিনি শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

একই দিনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলও সেউজগাড়ী এলাকায় মোনাজাত শেষে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ শুরু করেন। তিনি বলেন, বগুড়ার মানুষ এবার সঠিক নেতৃত্ব বেছে নেবে এবং ভোটকেন্দ্রে গিয়ে যেকোনো কারচুপি প্রতিরোধ করবে।

বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসন মূলত জিয়া পরিবারের ঐতিহ্যবাহী আসন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিনিধিত্ব করার জন্য তিনি মনোনীত হয়েছেন এবং সদর উপজেলাবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন, আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

আরও

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট, মামলা

সারা দেশ

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট, মামলা

নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শর্ট...

২০২৬-০৭-০২ ২২:১৯

গাইবান্ধায় প্রশ্নপত্র জটিলতায় ২০ শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে উৎকণ্ঠায়

সারা দেশ

গাইবান্ধায় প্রশ্নপত্র জটিলতায় ২০ শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে উৎকণ্ঠায়

গাইবান্ধার ফুলছড়িতে একটি পরীক্ষা কেন্দ্র প্রশ্নপত্র জটিলতায় ২০ জন পরীক্ষার্থী ফলাফল নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকের মধ...

২০২৬-০৭-০২ ২২:০৩

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

সারা দেশ

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দী‌পেন দেওয়ান এম‌পি ব‌লে‌ছেন, শহর এলাকার পাশাপা‌শি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্ন...

২০২৬-০৭-০২ ২২:০১

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

সারা দেশ

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদে...

২০২৬-০৭-০২ ২১:৫৭

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

সারা দেশ

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

কুড়িগ্রামে মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা...

২০২৬-০৭-০২ ২১:৫৩