বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বেতন বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে বোচাগঞ্জে হারকমের শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে বোচাগঞ্জে হারকমের শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রপ্তানিমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হারকম-এর শতাধিক শ্রমিক বেতন বৃদ্ধি, ওভারটাইম সুবিধা নিশ্চিতকরণ এবং চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির নারী-পুরুষ শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। কর্মসূচির অংশ হিসেবে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপিও জমা দেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে কার্পেট, মাদুর, পাপোষসহ বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করে আসছেন, যা শতভাগ বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু উৎপাদনের তুলনায় তাদের বেতন অত্যন্ত কম এবং একই ধরনের কাজের জন্য বিভিন্ন স্থানের শ্রমিকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে।

শ্রমিকদের দাবি, সেতাবগঞ্জে একই কাজ করে মাসে প্রায় ৫ হাজার টাকা পেলেও রংপুরে একই ধরনের কাজে শ্রমিকরা প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পান। এছাড়া নতুন শ্রমিকদের মাসিক বেতন মাত্র ৩ হাজার টাকা, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা ওভারটাইম ভাতা, ন্যায্য মজুরি এবং বৈষম্য দূর করারও দাবি জানান।

কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বেতন বৃদ্ধির দাবি তুললেই চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে বেতন আটকে রাখা হয়। স্থানীয় শ্রমিকরা আন্দোলন করলে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানোর কথাও বলা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্য জানতে সাংবাদিকরা হারকম কারখানায় গেলে নিরাপত্তা সুপারভাইজার মো. ইয়াসিন আলী জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলার মতো কোনো কর্মকর্তা উপস্থিত নেই এবং ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক লাকু কারখানা ত্যাগ করেছেন। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন ও শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩