বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাড়ছে মেসির অবসরের গুঞ্জন, এখনো সিদ্ধান্ত নেননি ২০২৬ বিশ্বকাপ খেলার

বাড়ছে মেসির অবসরের গুঞ্জন, এখনো সিদ্ধান্ত নেননি ২০২৬ বিশ্বকাপ খেলার

আর ৭২ দিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের দামামা। আসন্ন এই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না, ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় এটিই। এই জল্পনার মাঝেই আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচের চেয়েও এখন বেশি আলোচনা হচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে অনুশীলনে মেসির বিষণ্ণ চেহারা ভক্তদের মনে অবসরের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

জাম্বিয়ার বিপক্ষে আগামীকালে ভোরের ম্যাচটি হতে পারে বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ। কিন্তু সবার নজর কেড়েছে এএফএ ফটোগ্রাফার ম্যানুয়েল কোর্তিনার একটি পোস্টকে ঘিরে। এজেইজা ট্রেনিং কমপ্লেক্স থেকে মেসির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে লিওনেল মেসির সম্ভবত এটিই শেষ অনুশীলন সেশন।’

এই একটি বাক্যেই তোলপাড় শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। তবে কি সত্যিই বুটজোড়া তুলে রাখার সময় ঘনিয়ে এসেছে? ভক্তদের এই আশঙ্কার পালে আরও হাওয়া লেগেছে অনুশীলনে মেসির শারীরিক ভাষা দেখে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাম্বিয়া ম্যাচের আগে অনুশীলনে মেসিকে বেশ আনমনা ও মন খারাপ করে থাকতে দেখা গেছে। চিরচেনা এই ঘাঁটিতে হয়তো আর অনুশীলন করা হবে না ভেবেই কি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন এলএমটেন?

মেসির অবসর গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলা বা নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। রোমানোর মতে, মেসির মন খারাপের এই বার্তাটি হয়তো দেশের দর্শকদের কাছে তার সাময়িক বিদায়বার্তা।

বর্তমানে নিজের ফিটনেস ও স্বাস্থ্যের দিকেই পুরো মনোযোগ দিচ্ছেন মেসি। শরীর আরেকটি বড় টুর্নামেন্টের ধকল সামলাতে পারবে কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলেই কেবল তিনি ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন। দলকে শিরোপা জেতানোর মতো অবস্থায় থাকলেই কেবল তিনি খেলবেন, নতুবা নয়।

অবসরের এই গুঞ্জনের মাঝেই মেসিকে মাঠে ধরে রাখতে সব রকম চেষ্টাই করে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। জাম্বিয়া ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুরুর একাদশেই থাকছেন মেসি। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচটিকে একটি ‘গুরুতর পরীক্ষা’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

মেসির ভবিষ্যৎ নিয়ে স্কালোনির অবস্থান একদম পরিষ্কার। তিনি জানেন, মেসিকে জোর করার কোনো সুযোগ তার নেই। তবে স্কালোনির বিশ্বাস, ফুটবলের বৃহত্তর স্বার্থেই এই গ্রীষ্মে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আসরে এই কিংবদন্তির থাকা উচিত। আপাতত মেসিকে কোনো চাপ না দিয়ে সেরা সিদ্ধান্ত নেওয়ার সময়টাই দিচ্ছেন স্কালোনি।

আরও

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯