শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাংলাদেশের নতুন অধিনায়ক সাফজয়ী সাবিনার সহকারী মারিয়া মান্ডা

বাংলাদেশের নতুন অধিনায়ক সাফজয়ী সাবিনার সহকারী মারিয়া মান্ডা

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নতুন অধিনায়ক মারিয়া মান্ডা। রবিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়াকে দলের অধিনায়ক হিসাবে পরিচয় করিয়ে দেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ফলে গত এশিয়ান কাপের জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবার মারিয়ার নেতৃত্বে খেলবেন।

টানা দুই সাফের শিরোপা রয়েছে বাংলাদেশের। ২০২২ ও ২০২৪ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওই দুই আসরে সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ট্রফি জিতেছিল লাল সবুজের মেয়েরা। প্রথমটিতে কোচ হিসাবে ছিলেন গোলাম রব্বানী ছোটন এবং দ্বিতীয় শিরোপা ছিল কোচ পিটার বাটলারের অধিনে। ওই দুই আসরেই সাবিনার সঙ্গে সহকারী অধিনায়ক হিসাবে ছিলেন মারিয়া মান্ডা। এবার হ্যাটট্রিক শিরোপা মিশনে অধিনায়ক করা হয়েছে সেই মারিয়া মান্ডাকেই।

সংবাদ সম্মেলনে কোচ সরাসরি বলেন, ‘ মাদের দলে কিছু নতুন ও তরুণ খেলোয়াড় এসেছে। আপনারা জানেন, আমি মারিয়াকে দলে নিয়ে এসেছি এবং তাকে অধিনায়ক করেছি। সে দৃষ্টান্ত স্থাপন করে দলকে নেতৃত্ব দেবে। এবং আমার সত্যিই মনে হয় যে, এটি খেলোয়াড়দের জন্য ভাল। নিজেদের প্রমাণ করার একটি দারুণ সুযোগ, তবে তার চেয়েও বড় কথা, আপনারা জানেন, ইতিহাস তৈরি করার সুযোগ।’

মারিয়া মান্ডার ২০১১ সালে ফুটবলে হাতেখড়ি। ২০১৩ সালে ধোবাউড়ার বিখ্যাত কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়। মারিয়া সেই দলের একজন সদস্য ছিলেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ওই টুর্নামেন্টে তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে ডাক পান মারিয়া। তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে তার সহ-অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন দলের সহ-অধিনায়কও মারিয়া।

এরপর জায়গা করে নেন মূল জাতীয় দলে। শিলিগুড়িতে অনুষ্ঠিত সাফ বাংলাদেশের রানার্সআপ হওয়ার পেছনে ছোট মারিয়ার অবদান কম নয়। যার ফলে অনূর্ধ্ব-১৫ সাফে তার বাহুতেই বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশের আর্মব্যান্ড। এরপরের গল্পটা তো পুরো বাংলাদেশ দেখল। মারিয়ার হাত ধরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে সাম্রাজ্য গেড়ে বসা ভারতকে একই টুর্নামেন্টে হারায় দুই-দু'বার। এরপর জাতীয় নারী ফুটবল দলে বিগত দুটি সাফ শিরোপা জেতার পেছনেও অনেক অবদান রয়েছে মারিয়ার। এবার সেই অবদানের পুরস্কারই যেন অভিজ্ঞ মারিয়া মান্ডাকে দিলেন কোচ পিটার কোচের আর্মব্যান্ড পরিয়ে।

আরও

বিশ্বকাপে পরার অনুমতি মেলেনি যেসব জার্সি

খেলাধুলা

বিশ্বকাপে পরার অনুমতি মেলেনি যেসব জার্সি

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র সপ্তাহখানেক সময় বাকি। প্রতিযোগী ৪৮ দেশ তাদের শেষ সময়ের প্রস্তুতি সারছে, নির্ধারিত হয়ে...

২০২৬-০৬-০৪ ০৮:৫৬

কিমের সঙ্গে উ. কোরিয়ার নারী ফুটবল দলের উদযাপনের দৃশ্য ভাইরাল

খেলাধুলা

কিমের সঙ্গে উ. কোরিয়ার নারী ফুটবল দলের উদযাপনের দৃশ্য ভাইরাল

এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়েছে উত্তর কোরিয়ার নারী ফুটবল ক্লাব নেগোহিয়াং উইমেনস এফসি। প্রথম উত্তর কোরীয়...

২০২৬-০৬-০৩ ২১:৫৮

৪ বছর পর মোসাদ্দেককে দলে ফেরানোর কারণ জানালেন বাশার

খেলাধুলা

৪ বছর পর মোসাদ্দেককে দলে ফেরানোর কারণ জানালেন বাশার

সবশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর দীর্ঘ ৪ বছর দলের বাইরে ছিলেন তিনি। এবার আসন্...

২০২৬-০৬-০৩ ২১:১৩

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারে বিটিভি, ফিফার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারে বিটিভি, ফিফার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচারের লক্ষ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ...

২০২৬-০৬-০৩ ১৯:৩৮

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাধুলা

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন...

২০২৬-০৬-০৩ ১৯:০৩

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

দেশের বাস্কেটবলের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের চমৎকার উডেন (কাঠের) বাস্...

২০২৬-০৬-০৩ ১৬:২৭