সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাংলাদেশের কাছে হেরে ক্ষোভে ফুঁসছেন সাবেক পাকিস্তানি তারকা

বাংলাদেশের কাছে হেরে ক্ষোভে ফুঁসছেন সাবেক পাকিস্তানি তারকা

মিরপুর টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর কাছে ১০৪ রানের হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক—সবার কণ্ঠেই হতাশা।

মিরপুর টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর কাছে ১০৪ রানের হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক—সবার কণ্ঠেই হতাশা। এবার সেই তালিকায় যোগ দিলেন সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি ম্যাচ বাঁচাতে বৃষ্টির প্রার্থনাও করেছিলেন বলে জানান সাবেক এই ক্রিকেটার।

কামরান বলেন, “আমি টেস্ট ম্যাচ তো আর বাঁচাতে পারব না। কিন্তু গতকাল আমি বলেছিলাম যে, দোয়া করো যেন এক-দুই ঘণ্টা বৃষ্টি হয়। তাহলে এই টেস্ট ম্যাচ বেঁচে যাবে। তা না হলে তারা যদি ২৭০ রান করে, সেটাই করতে মুশকিল হয়ে যাবে। কেননা চতুর্থ ইনিংসে ৭০ ওভার ব্যাট করা এতটাও সহজ কাজ নয়।”

পাকিস্তান দলের আত্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, বড় বড় কথা বললেই মাঠে ফল পাওয়া যায় না, “এখানে বলা হচ্ছিলো যে, আমরা চেজ করবো, বড় ইনিংস খেলবো। এটা তাদের মুখেই মানায়, যারা নিয়মিত পারফর্ম করে। মাঠ সবকিছুই দেখিয়ে দেয়। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে একই ঘটনা বারবার হচ্ছে।”

বাংলাদেশের বিপক্ষে এই হারকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন আকমল। বিশেষ করে দলের বডি ল্যাঙ্গুয়েজ ও পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

কামরান বলেন, “বাংলাদেশের বিপক্ষে টেস্টে এমন হার মেনে নেওয়া যায় না। আমাদের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং পরিকল্পনা—সবকিছুই ছিল প্রশ্নবিদ্ধ। আর কোন কোন দল আমাদের বলির পাঠা বানাবে। আর কেউ বাকি থাকল না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বড় কথার বদলে মাঠে পারফরম্যান্স দেখানোর ওপর জোর দিয়ে কামরান বলেন, “ক্রিকেটটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় না। এটা মাঠে হয়। আর বাংলাদেশ মাঠেই খেলেছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলেনি।”

শুধু খেলোয়াড় নয়, এই ব্যর্থতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর ব্যবস্থাপনাকেও দায়ী করেছেন তিনি। তার মতে, ঘরোয়া ক্রিকেট ও খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে।

তবে সমালোচনার মাঝেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন কামরান। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এবং তরুণ পেসার নাহিদ রানার গতি তাকে মুগ্ধ করেছে। তার মতে, বর্তমান বাংলাদেশ দল এখন যেকোনো বড় দলকে টেস্টে হারানোর সামর্থ্য রাখে।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭