রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

বাংলাদেশে সফরে আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন

বাংলাদেশে সফরে আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে দেশটির ক্রমবর্ধমান গুরুত্বকে সামনে রেখে ১০ থেকে ১২ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। সেসময় তাঁর সঙ্গে থাকবেন ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। এই সফর একদিকে যেমন ডিজিটাল অর্থনীতি হিসেবে বাংলাদেশের অগ্রগতি প্রমাণ করে, তেমনি ভিসা’র এশিয়া প্যাসিফিক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্বও তুলে ধরে।

সফরকালে স্টিফেন কারপিন সরকার, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, মার্চেন্টসহ বৃহত্তর পেমেন্ট ইকোসিস্টেমের নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় থাকবে ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয়। 

এশিয়া প্যাসিফিক বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ও দ্রুত পরিবর্তনশীল অঞ্চল হিসেবে খ্যাত, এবং ভিসা’র এ অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে স্টিফেন কারপিন ভিসা’র ব্যবসা পরিচালনার দায়িত্বে আছেন। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন, গ্রাহক-সম্পর্ক গভীরতর করা এবং ডিজিটাল পেমেন্ট, ক্রস-বর্ডার কমার্স, এআই ও সাইবার সিকিউরিটিতে উদ্ভাবন আনা ইত্যাদি দায়িত্ব তিনি পালন করছেন।

ডিজিটাল আর্থিক সেবার দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই-কমার্স খাত ও আর্থিক অবকাঠামোতে ক্রমাগত বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যক্তি ও ব্যবসা-প্রতিষ্ঠান এখন নতুন ও আধুনিক মাধ্যম ব্যবহার করে লেনদেন করছে, যা বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম গতিশীল বাজার হিসেবে প্রতিষ্ঠিত করছে।

স্টিফেন কারপিনের এই সফর মূলত বাংলাদেশের প্রতি ভিসা’র বিশ্বস্ত পেমেন্ট প্রযুক্তি ও ইকোসিস্টেম পার্টনারশিপের মাধ্যমে ভোক্তা, ব্যবসা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি তুলে ধরছে।

 

-টিএস

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫