শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানের শহরের কালাঘাটয় পাহাড়ধসে ৫টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৮ জুলাই) দুপুরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- নিপুন বড়ুয়া, রন বড়ুয়া, অঞ্জনা বড়ুয়া, সুমন বড়ুয়াসহ পাঁচজন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা চার দিন ভারি বৃষ্টিপাতের কারণে জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদীর পানি। পাশাপাশি এই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটছে। এরই মধ্যে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় গতকাল রাত ১০টায় পার্শ্ববর্তী পাহাড়ধসে নিপুন বড়ুয়ার পাকা ঘরসহ ৫টি বসতঘর ভেঙে যায়, পাশাপাশি আরও ৩টি ঘরের অধিকাংশ অংশ মাটিতে চাপা পড়ে। তবে ওই সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্তরা জানান, অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় সন্ধ্যার দিকে নিরাপদ স্থানে আশ্রয় নেয় সবাই। পরে রাত ১০টার দিকে পাহাড়ধসে হয়ে এদের সবার বাড়ি ভেঙে যায় এবং মাটিচাপা পড়ে।

এদিকে, বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের মধ্যে ৭০ জন নিরাপদে থানচি সদরে ফিরে এসেছে। এছাড়া অমিয়াখুমে আটকে থাকা আরও ১৮ জন মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে থানচির উদ্দেশে রওনা হয়েছিলেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে গাইডদের একটি দল পদ্মমুখ এলাকায় অবস্থান নেয়। বর্তমানে তারা বান্দরবান জেলা সদরে পৌঁছাতে না পারলেও থানচিতে নিরাপদে রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, বান্দরবান কেরানিহাট এলাকার সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড় ধসের কারণে বান্দরবান জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রাত দশটার ভিতরে চালু হতেপারে বলে জানা গেছে।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বলেন, এই পর্যন্ত বান্দরবান পৌরসভার কালাঘাটা বড়ুয়া পাড়া ও সুয়ালক এলাকার ৭টি বসতঘর পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছেন। এসব স্থানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়াদের সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

আরও

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

সারা দেশ

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর ন...

২০২৬-১০-০৯ ১৮:৪৪