সারা দেশ
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই।বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.১৫ সেঃমিঃ)। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কৃষক আব্দর রউফ বলেন, সকাল থেকেই পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে চরাঞ্চলের আবাদি ফসল ও বসতবাড়ি তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।আদিতমারীর গোবর্ধন এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানির চাপে নদীতীরবর্তী মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানি বাড়লে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।এদিকে, পানির চাপ সামলাতে ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
আরও
সারা দেশ
বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকার বকেয়া: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ উৎপাদনের খরচ, বকেয়া বিল আর ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা—তিন দিকের চাপ সামলে বিদ্যুৎখাতে নতুন পরিকল্পনার কথা জান...
২০২৬-০৮-২৬ ২২:৩১
সারা দেশ
১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তা...
২০২৬-০৮-২৬ ২২:২৭
সারা দেশ
শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী
অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরি...
২০২৬-০৮-২৬ ২২:২৩
সারা দেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য
চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়...
২০২৬-০৮-২৬ ২২:২০
সারা দেশ
মিরসরাইয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগ...
২০২৬-০৮-২৬ ২২:১৫
সারা দেশ
গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত
গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা অতর্কিত হামলা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মা...
২০২৬-০৮-২৬ ১৯:২৪