বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

‎চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার নওশা মিয়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে স্বজনরা উদ্ধার করে তাদের মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করিয়েছেন। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।‎‎অসুস্থরা হলেন– ওই বাড়ির মৃত মাঈন উদ্দিনের ছেলে বখতিয়ার উদ্দিন চৌধুরী (৪০), তার স্ত্রী জেরিন (৩০), মৃত জয়নাল হুদার ছেলে শাহাবুদ্দিন চৌধুরী (৫০), তার ছেলে ইরফান উদ্দিন চৌধুরী (২৮) ও তার স্ত্রী মাইমুনা (২৫)।‎‎জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা মঙ্গলবার রাতে গোপনে রান্না করা ভাত এবং তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরিবারের সদস্যরা সে খাবার খাওয়ার পর একে একে সবাই অচেতন হয়ে পড়েন। বুধবার সকালে পাশের ঘরের লোকজন এসে দেখেন তারা সবাই ঘুমে আচ্ছন্ন। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করান।‎‎অসুস্থ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ’রাতের খাবার খাওয়ার সাথে সাথে আমি এবং আমার স্ত্রীর ঘুম চলে আসে। সকালে আমার চাচাতো ভাই এসে আমাদের এবং আমার আরেক চাচার পরিবারকে হাসপাতালে নিয়ে আসেন। এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি। চোঁখে এখনো ঘুমের ভাব রয়েছে।’‎ ‎তিনি আরও বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা চুরি করার উদ্দেশ্যে আমার এবং আমার চাচাদের খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছেন। যার জন্য আমরা সবাই অজ্ঞান হয়ে যায়। আমার প্রায় লক্ষাধিক টাকাসহ বিভিন্ন জিসিনসপত্র লুট করে নিয়ে যায়।'‎‎স্বজন অয়ন চৌধুরী বলেন, ‘রাত ১১ টার দিকে আমরা রাতের খাবার খেয়েছি। খাবারের আগে অজ্ঞাত ব্যক্তিরা রান্না করা ভাত এবং তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়ার কারণে সবাই ঘুমিয়ে পড়ে। আমার জেঠাতো ভাই এবং চাচার পরিবারের সদস্যরা সবাই অসুস্থ হয়ে পড়ে। তারা হাসপাতালে থাকায় কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে তা এখনো বলা যাচ্ছেনা।’‎‎তারেক আজিজ নোবেল বলেন, 'রাত সাড়ে ৮ টার দিকে আমাদের রান্না ঘরে অজ্ঞাত ব্যক্তি রান্না করা তরকারিতে চেতনানাশক ওষুধ মিশানোর চেষ্টা করে। আমার ছোট বোন ওয়াশরুমে যাওয়ার জন্য লাইট দিলে ওই ব্যক্তি ওষুধ মিশানোর আগে পালিয়ে যায়।'‎‎মিঠাছরা ডায়নামিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালনক মো. নজরুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে অজ্ঞান অবস্থায় নারী-পুরুষ ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন। তারা এখন সুস্থ আছে।'‎‎মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফদিরা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আরও

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকার বকেয়া: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকার বকেয়া: প্রতিমন্ত্রী

‎বিদ্যুৎ উৎপাদনের খরচ, বকেয়া বিল আর ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা—তিন দিকের চাপ সামলে বিদ্যুৎখাতে নতুন পরিকল্পনার কথা জান...

২০২৬-০৮-২৬ ২২:৩১

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

সারা দেশ

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরি...

২০২৬-০৮-২৬ ২২:২৩

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশ

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (২৬ আগ...

২০২৬-০৮-২৬ ২২:১৫

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

সারা দেশ

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা অতর্কিত হামলা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মা...

২০২৬-০৮-২৬ ১৯:২৪

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, 'আমাদের জলাশয়, খালের প্রবাহ কিভাবে বাড়ানো যায়। ভূ উপরিভাগের পান...

২০২৬-০৮-২৬ ১৯:২৩