বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বালোগুন বিতর্ক, ট্রাম্পের স্বীকারোক্তি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

বালোগুন বিতর্ক, ট্রাম্পের স্বীকারোক্তি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ট্রাম্পকে শুরু থেকেই জানিয়ে দিয়েছিলেন যে বালোগুনের মামলার চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নয়, ফিফার স্বাধীন বিচারিক সংস্থাই নেবে।

ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যাখ্যা করেছি যে ফিফার স্বাধীন বিচারিক সংস্থার অধীনে একটি আইনি প্রক্রিয়া চলছিল এবং যথাসময়ে যোগ্য কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন যে তিনি ইনফ্যান্তিনোকে ফোন করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। পরে ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করলে ট্রাম্প প্রকাশ্যে সেই সিদ্ধান্তকে “দারুণ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত” বলে প্রশংসা করেন এবং এটিকে সঠিক পদক্ষেপ বলে মন্তব্য করেন।

তবে ইনফ্যান্তিনোর বক্তব্যের পরও বিতর্ক থামেনি। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছে, বাধ্যতামূলক লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার ফুটবলের শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতার জন্য বিপজ্জনক নজির তৈরি করেছে। বিষয়টিকে তারা ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কারণ বলেও উল্লেখ করেছে।

এই ঘটনা শুরু হয় বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে বালোগুন লাল কার্ড দেখার পর। বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে পড়লে ট্রাম্প সরাসরি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেন। পরে ফিফা শাস্তি স্থগিত করায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে।

যদিও ট্রাম্প দাবি করেন, তিনি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দেননি; কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। অন্যদিকে ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, পুরো প্রক্রিয়াটি স্বাধীন বিচারিক সংস্থার মাধ্যমেই সম্পন্ন হয়েছে।

আরও

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

খেলাধুলা

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

একেবারে খাদের কিনারায় ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা প্রায় শেষ হতে বসেছিল। তবে শেষ রক্ষা হয়েছে। মেসির পেন...

২০২৬-০৭-০৮ ০৮:১৯

মেসির বারবার পেনাল্টি মিসের পেছনে যে কারণ

খেলাধুলা

মেসির বারবার পেনাল্টি মিসের পেছনে যে কারণ

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির পেনাল্টি যেন হয়ে গেছে অরণ্যে রোদন, সব যেন নিষ্ফল চেষ্টা। ২ বার পেনাল্টি নিয়ে দুই বারই পেনাল্...

২০২৬-০৭-০৭ ২৩:০৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর কান্না ধরে রাখতে পারেননি কোটি ভক্তের প্রিয় নেইমা...

২০২৬-০৭-০৭ ১৬:৫২

যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা গুরুতর চোটে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৪-১ গোলের জয়ের...

২০২৬-০৭-০৭ ১৬:৪৪

ফুটবলারের লাল কার্ড স্থগিত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

খেলাধুলা

ফুটবলারের লাল কার্ড স্থগিত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। সেই লাল কা...

২০২৬-০৭-০৬ ২৩:৫৩