মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

জাতীয় বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি, সৃজনশীল শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘোষিত ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়নে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

শনিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে জাতীয় চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে ‘২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এসব দাবি উত্থাপিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র সংসদকর্মী মোহাম্মদ নূরউল্লাহ। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রথমবারের মতো ‘ক্রিয়েটিভ ইকোনমি’কে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা ইতিবাচক উদ্যোগ। চলচ্চিত্র, অডিও-ভিজ্যুয়াল, অ্যানিমেশন, গেমিং ও ওটিটি প্ল্যাটফর্মসহ সৃজনশীল শিল্পের বিকাশে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

তিনি জানান, ক্রিয়েটিভ ইকোনমির জন্য ৩০০ কোটি টাকার সরকারি বরাদ্দ এবং বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিলসহ মোট ৮০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা সৃজনশীল তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে এ তহবিলের বণ্টন প্রক্রিয়া স্বচ্ছ, জবাবদিহিমূলক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া জরুরি।

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৮২৬ কোটি টাকা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৮৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জাতীয় বাজেটের তুলনায় খুবই সীমিত। দীর্ঘদিন ধরে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের অন্তত ১ শতাংশ বরাদ্দের দাবি জানানো হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

আলোচনায় পাঠানো লিখিত বক্তব্যে জহিরুল ইসমাম কচি বলেন, সম্ভাব্য ৮০০ কোটি টাকার সৃজনশীল অর্থনীতি তহবিলের আর্থিক ভিত্তি ও কাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। ঘোষিত তহবিলের ৫০০ কোটি টাকা সিএসআর তহবিলের ওপর নির্ভরশীল হওয়ায় এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সৃজনশীল খাতে অর্থ বণ্টনের নীতিমালা ও জবাবদিহিতার কাঠামোও এখনো স্পষ্ট নয়।

আলোচনায় অংশ নেন কামাল বায়েজীদ, সজীব তানভীর, নারগিস আক্তার, শাহরিন সুমি, মো. মাজেদুল হক এবং শফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকরাম খান।

মুক্ত আলোচনায় বক্তারা চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের অন্তত ১ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, ক্রিয়েটিভ ইকোনমির বরাদ্দ ৫০০ কোটি টাকায় উন্নীত করা এবং একটি স্থায়ী জাতীয় সৃজনশীল শিল্প কমিশন গঠনের দাবি জানান। 

এছাড়া বন্ধ সিনেমা হল পুনরায় চালু, জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নে বিশেষ তহবিল গঠন, সিনেমা হলের আধুনিক যন্ত্রপাতি আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিতে ‘সংস্কৃতি সুরক্ষা টাস্কফোর্স’ গঠনের সুপারিশ করা হয়।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১