সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ। পরে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবাইদুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, বিভিন্ন বিজিবি জোনের জোন কমান্ডার, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিজিবির সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ২৭ বিজিবি মারিশ্যা জোনের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করা হয়।

আনন্দঘন পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।#

 

আরও

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

সারা দেশ

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম...

২০২৬-১০-০৪ ২৩:৫৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (...

২০২৬-১০-০৪ ২১:০০

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫