বাগেরহাটে বর-কনেসহ ১৩ জনের মৃত্যু, প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন
বাগেরহাট প্রতিনিধি
|
২০২৬-০৩-১২ ২৩:০৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ ১৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার বিকেলে মোংলা–খুলনা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, ভাই, তিন ছেলে, শ্যালিকার দুই মেয়ে, কনে পরিবারসহ মাইক্রোবাস চালক। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামও সমবেদনা জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছেন। বাগেরহাট জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।