মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট বৃষ্টি

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট বৃষ্টি

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের চরম উত্তেজনার মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল ইরাকে মার্কিন স্থাপনাগুলোর ওপর এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও তীব্র আক্রমণ। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তত তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে এই হামলা চালানো হয়। হামলার ভয়াবহতা এতটাই ছিল যে, একটি ড্রোন সরাসরি দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূতাবাস চত্বরে শক্তিশালী বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। হামলার সময় ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং একটি ড্রোনকে মাঝপথে ভূপাতিত করতে সক্ষম হয়। এর কয়েক ঘণ্টা আগেও দূতাবাসে একটি রকেট হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর চালানো ধারাবাহিক হামলার মধ্যে মঙ্গলবারের এই অভিযানটি ছিল সবচেয়ে সুসংগঠিত।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, অভিযানে অন্তত পাঁচটি উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে মার্কিন দূতাবাস বা পেন্টাগন থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পর বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোন’ এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫