সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা সার কারখানা দ্রুত চালু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পুনঃনামকরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কারখানাটির আধুনিকায়ন এবং দ্রুত উৎপাদনে ফেরানোর দাবি জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস সরবরাহ না থাকায় গত ১৮ মাস ধরে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে গ্যাস সংযোগ দিয়ে কারখানাটি চালু করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

শ্রমিক নেতারা বলেন, দেশের শিল্প, কর্মসংস্থান ও কৃষি অর্থনীতিতে আশুগঞ্জ সার কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উৎপাদন চালু থাকা অবস্থায় কারখানাটিতে প্রতিদিন গড়ে ১ হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হতো। তবে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে কারখানাটি অনিয়মিতভাবে চলেছে। গত বছরের ১ মার্চ থেকে কারখানাটিতে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে।

তাদের দাবি, কারখানাটিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

মানববন্ধন থেকে শ্রমিক-কর্মচারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—অবিলম্বে গ্যাস সংযোগ দিয়ে কারখানায় উৎপাদন চালু করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কারখানাটির পুনঃনামকরণ এবং কারখানার আধুনিকায়ন। পাশাপাশি ‘জিয়া সার কারখানা-২’ নামে দৈনিক ১ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন একটি সার কারখানা স্থাপনের দাবিও জানান তারা।

বক্তারা বলেন, দ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে কারখানা সচল করা না হলে পর্যায়ক্রমে রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এ সময় এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও

বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

সারা দেশ

বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বরযাত্রীদের মাইক্রোবাস। পথে গাড়িটির গতিরোধ করে হাম...

২০২৬-০৮-৩১ ১২:৪২

অসময়ে পচছে পেঁয়াজ, লোকসানের মুখে পাবনার চাষিরা

সারা দেশ

অসময়ে পচছে পেঁয়াজ, লোকসানের মুখে পাবনার চাষিরা

দেশের অন্যতম শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় চাষিদের ভালো ফলনের স্বস্তি রূপ নিয়েছে চরম দুশ্চিন্তায়। চৈত্র-বৈশাখ মাসে...

২০২৬-০৮-৩১ ১১:৫৯

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

সারা দেশ

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২) সহ চ...

২০২৬-০৮-৩১ ০৮:৪১

চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০

সারা দেশ

চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০

কক্সবাজার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে চট্টগ্রামের বাঁশখালী থেকে প্রায় ৩০ কিশোর-তরুণকে মাইক্রোবাসে তোলা হয়। তাদের দাবি-পরে...

২০২৬-০৮-৩১ ০৮:৩৬

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা সাদুল্যপুর উপজেলায় অবৈধভাবে মজুদ ২১১ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এর সাথে এ ঘটনায় জড়িত খুচরা সার ব...

২০২৬-০৮-৩০ ২৩:২৩

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

সারা দেশ

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাও...

২০২৬-০৮-৩০ ২৩:২২