সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীমান্তের সৌন্দর্য দেখতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

সীমান্তের সৌন্দর্য দেখতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে তিনি পঞ্চগড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান।

সেখানে কিছু সময় অবস্থান করে সীমান্ত এলাকার পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখেন তারা। এ সময় বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে সেখানে ছবি তোলেন তারা।

এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে গতকাল রোববার পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

আরও

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বিক্ষোভের মুখে ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা সাদুল্যপুর উপজেলায় অবৈধভাবে মজুদ ২১১ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এর সাথে এ ঘটনায় জড়িত খুচরা সার ব...

২০২৬-০৮-৩০ ২৩:২৩

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

সারা দেশ

বাজারের নাম নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাও...

২০২৬-০৮-৩০ ২৩:২২

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

সারা দেশ

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে...

২০২৬-০৮-৩০ ২১:৪৬

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

সারা দেশ

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মোছা. শিমলা আক্তার (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত...

২০২৬-০৮-৩০ ২১:১২

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

সারা দেশ

কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণে টিআইবির উদ্বেগ

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গ...

২০২৬-০৮-৩০ ২০:৩৯

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

সারা দেশ

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিত...

২০২৬-০৮-৩০ ২০:২৭