বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনার কোচ: স্কালোনি বিদায় নিলে যে চারজন আলোচনায়

আর্জেন্টিনার কোচ: স্কালোনি বিদায় নিলে যে চারজন আলোচনায়

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা ফুটবলে নতুন এক অধ্যায়ের আভাস মিলছে। দলের সফল কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ করে তিনি দায়িত্ব ছাড়তে পারেন। আর তার এমন ইঙ্গিতের পর থেকেই নতুন কোচ খুঁজতে নেমেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির গণমাধ্যমে ইতোমধ্যেই সম্ভাব্য চার কোচের নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

ফাইনালের পর স্কালোনি বলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করব। এরপর সম্ভবত সরে দাঁড়াব। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছি। এখন নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা বিরতি প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর্জেন্টিনার মানুষ এবং জাতীয় দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি যেন অটুট থাকে। এ নিয়ে আমি গর্বিত।’

স্কালোনির বিদায় নিশ্চিত না হলেও, তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন অভিজ্ঞ ও সফল কোচের নাম সামনে এসেছে।

পাবলো আইমার

স্কালোনির সহকারী হিসেবে শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে আছেন সাবেক তারকা মিডফিল্ডার পাবলো আইমার। বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে তার দারুণ বোঝাপড়া রয়েছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে আইমারই হতে পারেন সবচেয়ে নিরাপদ পছন্দ।

মার্সেলো গালিয়ার্দো

রিভার প্লেটের কিংবদন্তি ফুটবলার ও কোচ মার্সেলো গালিয়ার্দোর নামও রয়েছে আলোচনায়। ক্লাব ফুটবলে দক্ষিণ আমেরিকার অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যদিও রিভার প্লেটে দ্বিতীয় মেয়াদটা খুব বেশি সফল হয়নি, তবুও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তাকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দিয়েগো সিমিওনে

এক দশকেরও বেশি সময় ধরে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের দায়িত্বে থাকা দিয়েগো সিমিওনে বরাবরই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ক্লাব ফুটবলে লা লিগা, ইউরোপা লিগসহ একাধিক শিরোপা জেতা এই কোচের কৌশলগত দক্ষতা ও লড়াকু মানসিকতা আর্জেন্টিনার জন্য বড় সম্পদ হতে পারে। জাতীয় দলের দায়িত্ব পেলে সেটিই হবে আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম কোচিং অভিজ্ঞতা।

মউরিসিও পোচেত্তিনো

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন মৌরিসিও পোচেত্তিনো। টটেনহাম হটস্পার, প্যারিস সেন্ট জার্মেইন ও চেলসির মতো ইউরোপের শীর্ষ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তরুণ ফুটবলার গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিচিত এই কোচকেও এএফএ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সফল এক অধ্যায়ের শেষ, নাকি নতুন সূচনা?

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনেই আর্জেন্টিনা দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছিল। ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হারতে হয়েছে।

এখন স্কালোনি সত্যিই সরে দাঁড়ালে আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ হবে এই সফল ধারাবাহিকতা ধরে রাখা। আর সে কারণেই নতুন কোচ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছে এএফএ। পাবলো আইমারের ধারাবাহিকতা, গালিয়ার্দোর সাফল্য, সিমিওনের অভিজ্ঞতা কিংবা পোচেত্তিনোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা- কার হাতে আর্জেন্টিনার ভবিষ্যৎ তুলে দেওয়া হবে, সেটাই এখন দেশটির ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

আরও

এক বিশ্বকাপেই যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ

খেলাধুলা

এক বিশ্বকাপেই যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ

বিগত আসরগুলোর চেয়ে দীর্ঘ সময় ধরে চলা এবারের বিশ্বকাপ কি শুধুই ম্যাচের সংখ্যা বাড়িয়েছে, নাকি বদলে দিয়েছে ফুটবল ইতিহা...

২০২৬-০৭-২১ ২৩:১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার অন্তত তিন ম্যাচের নি...

২০২৬-০৭-২১ ২২:৪৯

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

খেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

স্পেনের রাষ্ট্রীয় ডাক পরিষেবা ও কুরিয়ার সংস্থা কোরেওস বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলকে বিশেষ সম্মাননা জানিয়েছে। লা রোজাদের উৎ...

২০২৬-০৭-২১ ২২:৩৩

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সং...

২০২৬-০৭-২১ ২২:২৮

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

খেলাধুলা

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনা কোচ কথাই বলতে পারেননি ঠিকভাবে। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছেড়ে যান। লিওনেল স্...

২০২৬-০৭-২১ ২২:১৩

ধ*র্ষণের অভিযোগে গ্রেফতারের মুখে ভারতীয় ক্রিকেটার

খেলাধুলা

ধ*র্ষণের অভিযোগে গ্রেফতারের মুখে ভারতীয় ক্রিকেটার

এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিসহ গুরুতর অপরাধের অভিযোগে দিল্লি ক্যাপিটালস ও বাংলার ২৩ বছর ব...

২০২৬-০৭-২১ ২২:০৫