সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনার ফুটবলার গ্রেপ্তার

আর্জেন্টিনার ফুটবলার গ্রেপ্তার

উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে আর্জেন্টিনার এক ফুটবলারকে। ঘটনাটি ঘিরে সাময়িকভাবে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয় এবং তৈরি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।

গ্রেপ্তার হওয়া ফুটবলার হলেন এমিলিয়ানো এন্দ্রিজ্জি, যিনি হিমনাসিয়া ই এসগ্রিমা দে হুহুই-এর ডিফেন্ডার। দলটি বুয়েন্স এইরেস-এ আগ্রোপেকুয়ারিও-এর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

হুমকির পরপরই বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল সক্রিয় করা হয়। বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দল বিমান ও সংশ্লিষ্ট স্থাপনায় তল্লাশি চালায়। তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।

বিস্ফোরক না মিললেও এই ঘটনার কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রাপথে বিঘ্ন ঘটে। একইসঙ্গে দলের ম্যাচ প্রস্তুতিতেও প্রভাব পড়ে।

৩২ বছর বয়সী এন্দ্রিজ্জি ২০২৩ সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন এবং দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত। তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দলটি প্রিমেরা নাসিওনাল-এ খেলছে এবং প্রমোশন প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছে। ফলে প্রতিটি ম্যাচই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭