বুধবার, ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Add as a preferred

source on Google

Follow

অ+

অ-

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

এর আগে, মমতাজকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক। 

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারের আবেদনে বলা হয়, আসামির এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এজন্য আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। মামলার তদন্ত চলমান। আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলে তাকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময়ে বাদী ও ভিকটিম মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং ও ফায়ার সার্ভিসের রাস্তায় আন্দোলনে যোগ দেন। আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশের ছোড়া রাবার বুলেট মুক্তার হোসেনের শরীর ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় মুক্তার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হলো।

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

আরও

তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ অভিযোগ গঠনের একদিন পরই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, দ্রুত বিচার কার্যক্রমে অগ্রগতি

আইন-আদালত

তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ অভিযোগ গঠনের একদিন পরই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, দ্রুত বিচার কার্যক্রমে অগ্রগতি

ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে| মামলার...

২০২৬-০৬-১৭ ১৭:৩৯

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

আইন-আদালত

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর...

২০২৬-০৬-১১ ২০:৫৭

৬১ আইনজীবীর কারামুক্তির ১ বছর : ড. ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন

আইন-আদালত

৬১ আইনজীবীর কারামুক্তির ১ বছর : ড. ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন

অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পাওয়া ৬১ জন আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের...

২০২৬-০৬-০৯ ১৮:২২

রামিসা হত্যা মামলার দ্রুত রায়: স্বস্তি ও দ্রুত কার্যকরের প্রত্যাশা

আইন-আদালত

রামিসা হত্যা মামলার দ্রুত রায়: স্বস্তি ও দ্রুত কার্যকরের প্রত্যাশা

নিষ্পাপ শিশু রামিসা হত্যাকাণ্ডের নৃশংসতা স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। যেভাবে এক অবুঝ শিশুকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়...

২০২৬-০৬-০৭ ১৩:০১

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

আইন-আদালত

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্...

২০২৬-০৬-০৭ ১২:৩৫

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই: রামিসার বাবা

আইন-আদালত

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই: রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না...

২০২৬-০৬-০৭ ১২:৩৩