সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করেছেন। এসময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। এ সময় অননুমোদিত রং ও ফ্লেভার, কোন লাইসেন্স গ্রহণ ব্যতিত আইক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় লোটাস সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং লাইসেন্স গ্রহণ করার পূর্ববর্তী সময় পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ফ্রিজ থাকা অননুমোদিত রং ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়াও মুন্সিগজ্ঞ বাজারে তেলের দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম। 

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭