বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারানোর হতাশা কাটিয়ে মানবিক উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্গঠন কার্যক্রমের জন্য ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই উদ্যোগের কথা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।

আয়ুসো লিখেছেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি খুব শিগগির তাকে মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং তার প্রাপ্য সম্মান জানাতে পারব।’

গত সপ্তাহে মাদ্রিদের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল স্পেনের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়। আগুনে প্রায় ২৭ হাজার হেক্টর বনভূমি ও বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। এতে সরাসরি ও পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, আবার অনেকে নিজ নিজ বাড়িতে আটকা পড়ে দীর্ঘ সময় কাটাতে বাধ্য হন।

দাবানলের কারণে বহু ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে। সেই উদ্যোগে মেসির অনুদান গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

মানবিক কর্মকাণ্ডে মেসির অংশগ্রহণ নতুন নয়। ক্যারিয়ারজুড়েই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা ও শিশু কল্যাণমূলক প্রকল্পে তিনি নিয়মিত সহায়তা দিয়ে আসছেন। এবারও সেই ধারাবাহিকতায় মাদ্রিদের দাবানল দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রশংসা কুড়িয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবল কিংবদন্তি।

আরও

নেতৃত্বের বিতর্কে ব্রুককে অবমূল্যায়ন, রুটকে নিয়ে স্টোকসের শঙ্কা

খেলাধুলা

নেতৃত্বের বিতর্কে ব্রুককে অবমূল্যায়ন, রুটকে নিয়ে স্টোকসের শঙ্কা

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বেন স্টোকস এবার দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। ‘ফর...

২০২৬-০৮-০৪ ১৭:১৬

গ্রিভসের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

খেলাধুলা

গ্রিভসের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

কুইন’স পার্ক ওভালে স্পিননির্ভর দিনে খেলার বেশিরভাগ সময় পাকিস্তানের বোলাররা নিয়ন্ত্রণে রেখেছিল বলে মনে হচ্ছিল। কিন্তু ওয়ে...

২০২৬-০৮-০৩ ০৯:০৩

বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়েছিল লিওনেল মেসিকে।...

২০২৬-০৮-০২ ০৯:৫৪

ফিফার গোপন নথি ফাঁস, মিলল বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

খেলাধুলা

ফিফার গোপন নথি ফাঁস, মিলল বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের আমেজ কাটতে না কাটতেই নতুন এক বিশ্ব কাঁপানো বিতর্কে জড়ালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা...

২০২৬-০৮-০২ ০৮:২২

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয়...

২০২৬-০৮-০১ ১৮:১২

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছেড়েছেন শান্ত-মুশফিকরা

খেলাধুলা

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছেড়েছেন শান্ত-মুশফিকরা

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। গতকাল শুক্রবার রাত ১১টা ৫...

২০২৬-০৮-০১ ০৯:১২