সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ফেনীতে ১১ দলের র‍্যালী

আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ফেনীতে ১১ দলের র‍্যালী

চব্বিশের ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী শহরে ১১ লীয় ঐক্যের ব্যানারে র‍্যালি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়।

জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান নেতৃত্বে র‍্যালীটি ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদ প্রাঙ্গন প্রদক্ষিণ করে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় জামায়াতের জেলা নায়েবে আমির আবু ইউসুফ, বিডিপির জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, এবিপার্টির যুগ্ম-আহবায়ক আফলাতুন বাকী, জাগপা সভাপতি সাইফুদ্দিন, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মুফতি আবদুল হান্নান তার বক্তব্যে বলেন, রংপুরে আবু সাঈদ, ফেনীর মহিপালে ১১ শহীদের খুনের ঘটনায় অবিলম্বে শেখ হাসিনা, নিজাম-শুসেন সহ সকল খুনীদের বিচার করতে হবে। মহিপাল যে নারকীয় গণহত্যা চালিয়েছে তার সাথে যারা জড়িত ছিল তাদের সবার বিচার করতে হবে। জুলাই যোদ্ধাদের ও শহীদ পরিবারদের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের দাবী জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ জনগণ হ্যাঁ এর পক্ষে যে গণভোট দিয়েছে তা আপনারা বাস্তবায়ন করুন। আমরা দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন চাই।’

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২