শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

২০২১ সালে যা ঘটেছিল, তা-ই হলো ২০২৬ সালে এসেও। গতকাল (রোববার) ভিক্তর ফন্তকে হারিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হলেন হোয়ান লাপোর্তা। ২০৩১ সাল পর্যন্ত কাতালান জায়ান্টদের নেতৃত্বে থাকবেন তিনি।

২০২১ সালের নির্বাচনেও ফন্তকে হারিয়েছিলেন এই ৬৩ বছর বয়সী ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করার পর আগামী জুলাইয়ে পুনরায় আগের পদে বসবেন লাপোর্তা।

বার্সার ক্লাব সদস্যদের মধ্যে ৪২ শতাংশ ভোট দিয়েছেন, মোট ভোট পড়েছে ৪৮,৪৮০টি। ৩৬,১১৭টি ভোট পড়েছে লাপোর্তার পক্ষে, মানে ৬৮ শতাংশ ভোটে জিতেছেন তিনি। ২৯.৫২ শতাংশ ভোট নিয়ে পরাজিত ফন্ত বলেছেন, ‘আমরা দুঃখিত। আমরা সত্যিই আশাবাদী ছিলাম, কিন্তু দুঃখজনক ঘটনা ঘটল। আমরা লাপোর্তাকে অভিনন্দন জানাই।’

এই আইনজীবী ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় বার্সার ছিল স্বর্ণালী যুগ, ২০০৯ সালে পেপ গার্দিওলার দল জিতেছিল ট্রেবল। পুনরায় তিনি ২০২১ সালের নির্বাচনে জেতেন লিওনেল মেসিকে ক্লাবে রেখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তিনি পারেননি। 

বরখাস্ত হওয়া সাবেক কোচ জাভি হার্নান্দেজ অভিযোগ করেন, মেসির বার্সায় ফেরার পথ ভালোভাবে তৈরি ছিল। কিন্তু লাপোর্তা বাধা হয়ে দাঁড়ান, যে কারণে পিএসজি ছাড়ার পর ন্যু ক্যাম্প নয়, মেসিকে যেতে হয়েছে ইন্টার মায়ামিতে। যদিও এই প্রশাসকের বিরুদ্ধে এমন অভিযোগের প্রভাব পড়েনি নির্বাচনে।

আরও

জোটার মৃত্যুবার্ষিকীতে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে পর্তুগাল

খেলাধুলা

জোটার মৃত্যুবার্ষিকীতে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে পর্তুগাল

পর্তুগিজ ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান সাবেক ফরোয়ার্ড দিয়োগো জোটার মৃত্যুবার্ষিকীর দিনে মাঠে নামবে পর্তুগাল। ২০২৬ বিশ...

২০২৬-০৭-০২ ২৩:৪০

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

খেলাধুলা

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ৩২ এর ম্যাচ হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত...

২০২৬-০৭-০২ ১২:১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে এক প্রেসিডেন্টের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

খেলাধুলা

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে এক প্রেসিডেন্টের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি কেপ ভার্দে। গ্রুপের সব ম্যাচ ড্র করে তারা শেষ ৩২ এ উঠে ইতিহাস গড়েছে।...

২০২৬-০৭-০২ ০৯:২৫

ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ

খেলাধুলা

ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ

বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পর নরওয়ের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন...

২০২৬-০৭-০২ ০৯:২৪

‘কঠিন পরীক্ষায়’ পাস করে যা বললেন হ্যারি কেইন

খেলাধুলা

‘কঠিন পরীক্ষায়’ পাস করে যা বললেন হ্যারি কেইন

শক্তির বিচারে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডই ছিল স্পষ্ট ফেবারিট। তবে মাঠের লড়াইয়ে সেই হিসাবকে অনেকটাই ভুল প্রমাণ করেছিল ডিআর...

২০২৬-০৭-০২ ০৯:২৩