শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

বিরোধী দলের তীব্র দাবি সত্ত্বেও তাদের সংসদীয় স্থায়ী কমিটির মাত্র একটি কমিটিতে সভাপতি পদ দিয়েই ১৩তম জাতীয় সংসদের ৫০টি কমিটি গঠন সম্পন্ন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বিরোধী দলের পক্ষ থেকে ২৬ শতাংশ সভাপতির পদ দাবি করা হলেও তা নাকচ করে দিয়েছে সরকারি দল। সংসদীয় এসব পর্যবেক্ষণ কমিটিতে মন্ত্রী ও হুইপকে সভাপতি করার বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রকাশ করা উদ্বেগ এবং আপত্তিও শেষ পর্যন্ত তোয়াক্কা করা হয়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের শেষ দিনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি নতুন চারটি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্য দিয়েই ৫০টি কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। চলতি সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলোতে বিরোধীদের প্রতিনিধিত্ব ও চেয়ারম্যান পদ দেওয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে অন্তত তিনবার উত্তপ্ত বিতর্ক হয়।

সরকারি দল বিরোধী দলকে স্থায়ী কমিটির সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে একটি আগাম শর্ত নির্ধারণ করে দেয়। তাদের বক্তব্য ছিল, বিরোধী সংসদ সদস্যদের প্রথমে সংবিধান সংস্কার সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটিতে যোগ দিতে রাজি হতে হবে। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা এই শর্ত প্রত্যাখান করে নিজেদের অবস্থানে অনড় থাকেন। তারা সংবিধান সংশোধন কমিটির সঙ্গে এই বিষয়টি যুক্ত না করে আনুপাতিক হারে সভাপতি পদের দাবি অব্যাহত রাখেন। 

বিরোধী সংসদ সদস্যরা জানান, তারা কেবল জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কারে সমর্থন দেবেন। তাছাড়া সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও তাদের মৌলিক মতবিরোধ রয়েছে।

আরও

আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-১০ ২০:৩৪

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার

জাতীয়

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা। দেশের জনসংখ্যাকে জনসম্পদ...

২০২৬-০৯-১০ ২০:৩৩

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়...

২০২৬-০৯-১০ ২০:৩০

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার আমিনবাজার ল্যান...

২০২৬-০৯-১০ ১৮:৪৪

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

জাতীয়

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা...

২০২৬-০৯-১০ ১৬:২৪