বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, খুন, ছিনতাই, অপহরণ বা অন্যান্য যেকোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর দশা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী জনগণের সার্বিক সহায়তায় দ্রুততম সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো দৃশ্যমান অগ্রগতি করা সম্ভব হবে বলে আশা করা যায়।

এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আরও

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়...

২০২৬-০৯-১০ ২০:৩০

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার আমিনবাজার ল্যান...

২০২৬-০৯-১০ ১৮:৪৪

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

জাতীয়

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা...

২০২৬-০৯-১০ ১৬:২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের নানা অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের...

২০২৬-০৯-১০ ১০:২৪