বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

একদিনেই ডেঙ্গুতে ছয়জনের প্রাণহানি

একদিনেই ডেঙ্গুতে ছয়জনের প্রাণহানি

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪ ঘণ্টায় (একদিন) ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, রংপুর বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১২২ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

এ বছরের ১০ সেপ্টম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন। চলতি বছরে এ যাবত মোট ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

আরও

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়...

২০২৬-০৯-১০ ২০:৩০

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার আমিনবাজার ল্যান...

২০২৬-০৯-১০ ১৮:৪৪

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

জাতীয়

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা...

২০২৬-০৯-১০ ১৬:২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের নানা অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের...

২০২৬-০৯-১০ ১০:২৪