বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। সোমবার (১০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি, যা ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫ শতাংশ হলেও সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে শূন্য পাসের বিষয়টি। দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

নিজের পোস্টে এই সংকটকে তুলে ধরে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫ শতাংশ। উদ্বেগের বিষয় হচ্ছে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী।

এই বিপর্যয়ের পেছনের কারণ অনুসন্ধানের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন। কোথায় কমতি আছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন সেসব আলোচনাও সামনে আসা জরুরি।

শিক্ষার্থীদের একাই কাঠগড়ায় না দাঁড় করিয়ে পুরো ব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি লিখেছেন, শুধু শিক্ষার্থীদের দায় না দিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং টেকসই সমাধান হাজির করতে হবে।

শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং তৃণমূলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি বাড়াতে সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের এমন গঠনমূলক সমালোচনা নীতিনির্ধারকদের নতুন করে ভাবতে সাহায্য করবে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮