সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘২১ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিতে পারে বৈভব’

‘২১ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিতে পারে বৈভব’

সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অথচ এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। বয়স ভিত্তিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই হট কেক বনে গেছেন মাত্র ১৫ বছর বয়সী এই ওপেনার।

এভাবে ফর্ম ধরে রাখতে পারলেই অল্প সময়েই অনেক কিছু অর্জন করতে পারবে সে বলে মনে করেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক অনেকটা মজার ছলেই বলেছেন, বৈভব এতটাই আগে ক্যারিয়ার শুরু করেছে যে, ২১ বছর বয়সেই চাইলে অবসরে চলে যেতে পারে!

‘স্টিক টু ক্রিকেট’ নামের একটি পডকাস্টে বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করেন ভন বলেন, ‘আইপিএলের দ্রুততম তিন সেঞ্চুরির মধ্যে দুইটাই তার। ভাবা যায় না। বাচ্চা ছেলেটা ৩৫ ও ৩৬ বলে সেঞ্চুরি করেছে। ক্রিস গেইলের সঙ্গে লড়াই করছে।’

চলমান আইপিএলে ছক্কা মারার রেকর্ড গড়ারও সম্ভাবনা রয়েছে বৈভবের। এক আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন অভিষেক শর্মার। সেই রেকর্ড ভাঙতে পারে বৈভব। ভন বলেন, ‘২০২৪ সালে অভিষেক ৪২টা ছক্কা মেরেছিল। বৈভব এখনই ৩৭টা মেরেছে। এখনও অনেকগুলো ম্যাচ বাকি। সে রেকর্ড গড়বে।’

একই অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক স্পিনার টাফনেল বলেন, 'আমার মনে হয় ২১ বছর হতে হতে সে ক্লান্ত হয়ে পড়বে।' তখনই বৈভবের অবসরের কথা বলেন ভন। তিনি বলেন, ‘২১ বছর বয়সে সে এত টাকা আয় করে ফেলবে যে, অবসরও নিয়ে নিতে পারে।’

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭