বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

২০০ টাকায় টাইগারদের খেলা দেখার সুযোগ, টিকিট বিক্রি শুরু সন্ধ্যায়

২০০ টাকায় টাইগারদের খেলা দেখার সুযোগ, টিকিট বিক্রি শুরু সন্ধ্যায়

মাত্র ২০০ টাকায় গ্যালারিতে বসে টাইগারদের খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ-নিউজিল্যান্ড আসন্ন সিরিজকে সামনে রেখে টিকিটের দাম ও বিক্রির বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে দর্শকরা সহজেই পছন্দের ম্যাচ ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা, যা সবচেয়ে কম দামের টিকিট। এছাড়া অন্যান্য গ্যালারির টিকিট ৪০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম ভেন্যুতেও একই কাঠামোতে টিকিট পাওয়া যাবে, যেখানে সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে।

আগামী ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এরপর ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১