রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

১৬ লাখ টাকায় মিরাজদের অনুশীলনে যুক্ত হলো ‘মার্লিন বাই বোলা’

১৬ লাখ টাকায় মিরাজদের অনুশীলনে যুক্ত হলো ‘মার্লিন বাই বোলা’

অনুশীলনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলে প্রথমবারের মতো যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলের স্কিল ক্যাম্পে মেশিনটি আজ ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে ব্যাটসম্যানদের স্পিন বোলিংয়ে সক্ষমতা বাড়ানো সম্ভব।

এর আগে দেশে থাকা বোলিং মেশিনগুলো মূলত পেস বোলিং ও শর্ট-পিচ ডেলিভারির জন্য ব্যবহৃত হতো। এবার স্পিন বোলিং মেশিন যুক্ত হওয়ায় অনুশীলনে নতুন মাত্রা যুক্ত হবে এবং স্পিনের বিপক্ষে আরও বাস্তবধর্মী অভিজ্ঞতা সঞ্চয় সম্ভব হবে। যা আন্তর্জাতিক অঙ্গনে বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, মেশিনটি সংগ্রহ করা হয়েছে, ‘এই বোলিং মেশিনটির নাম মার্লিন বাই বোলা। এটি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল, সম্প্রতি-ই এর অর্ডার করা হয়। ওজন বেশি হওয়ায় আকাশপথের বদলে সমুদ্রপথে আনা হয়েছে।’

তিনি আরও জানান, মেশিনটি অফ-স্পিন, লেগ-স্পিন ও আর্ম বল—এই তিন ধরনের স্পিন দিতে সক্ষম।

জানা গেছে, আধুনিক এই স্পিন বোলিং মেশিনটি প্রায় ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮