রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

আইপিএলে টানা পাঁচ ম্যাচ উইকেট পেলেন না জাসপ্রীত বুমরাহ। অবিশ্বাস্য হলেও সত্যি যে, তার এই উইকেটখরা চলছে দুই মৌসুম জুড়ে। গত বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে উইকেট পাননি এবং এবার চার ম্যাচ খেলেও উইকেটশূন্য। বুমরাহর এমন অবস্থা কল্পনার বাইরে। তবে ভারতীয় স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন তার পাশে দাঁড়ালেন।

বুমরাহ উইকেট পাচ্ছেন না, এটা নিয়ে দুর্ভাবনায় নেই অশ্বিন। তার মতে, উইকেট নেওয়ার চেয়ে নিখুঁত ইয়র্কার দিয়ে রানের গতি আটকে রাখা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো হাই স্কোরিং ভেন্যুতে।

বুমরাহ ১২২ বল করেছেন কোনো উইকেট ছাড়াই— যা তার আইপিএল ক্যারিয়ারের দীর্ঘতম উইকেশূন্য থাকার ঘটনা। গতকাল (রোববার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভারতীয় পেসার ৪ ওভারে ৩৫ রান দেন। উইকেট না পেলেও মুম্বাইয়ের সবচেয়ে ইকোনমিকাল বোলিং করেছেন তিনি।

এক্স-এ দেওয়া পোস্টে অশ্বিন বললেন, বুমরাহর উইকেট না নেওয়ার দিকে শুধু মনোযোগ দেওয়া বিভ্রান্তিকর এবং মুম্বাইয়ের জন্য ক্ষতিকর। উইকেট না পেলেও ওয়াংখেড়ের মতো ভেন্যুতে নিখুঁত ইয়র্কারে রান আটকে দিয়ে তিনি আসল কাজ করেছেন।

অশ্বিন লিখেছেন, ‘বুমরাহর উইকেট না পাওয়ার বিষয়টি দলের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু উইকেট নেওয়ার চেষ্টা করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিখুঁত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষকে রান করতে না দেওয়া, বিশেষ করে ওয়াংখেড়ের মতো ভেন্যুতে।’

তিনি আরও যোগ করেছেন, ‘যখন আপনি টানা বল করতে পারেন না, তখন আপনার উইকেট নেওয়ার সামর্থ্য নির্ভর করে অন্য সঙ্গীদের ওপর যারা আপনাকে ওভার করতে দিচ্ছে। আমরা অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি এবং রক্ষণাত্মক দল হিসেবে জুটি বেঁধে বোলিং করার ধারণাটি এখনো বোলিং ইউনিটের মনে গেঁথে আছে।’

শেষ পাঁচ আইপিএল ইনিংসে উইকেটশূন্য থাকলেও মাত্র দুটি ম্যাচে বুমরাহর ইকোনমি রেট ১০-এর বেশি ছিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে গত বছরের কোয়ালিফায়ার এবং চলতি মৌসুমে রাজস্থানের সঙ্গে।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০