সোমবার, ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা যা একই সময়কালের অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। আজ রোববার (২১ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে ৩,২৭,৭৮৫.৭৮ কোটি টাকা আদায়ের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২,৮৫৬.২২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের একই সময়কালে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০.০২%।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫,০৩,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়, যার বিপরীতে মে’ ২০২৬ পর্যন্ত আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের লক্ষ্যমাত্রা ৪৪২,০৮৪ কোটি টাকার তুলনায় আদায়ের পরিমাণ ৮১,৪৪২ কোটি টাকা কম হয়েছে। এক্ষেত্রে, লক্ষ্যমাত্রা অর্জনের হার হলো ৮১.৫৮%। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমাণ ৭.০৮%, ভ্যাট অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমাণ ১০.০৫% এবং আয়কর অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমাণ ১২.৫৪%।

জুন ২০২৬ মাসের প্রথম ২০ দিনে ২৯,৩১১ কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে ২০ জুন ২০২৬ পর্যন্ত ৩,৮৯,৯৫৩ কোটি টাকা আদায় হয়েছে, যা বিগত অর্থ বছরের মোট আদায় ৩৭০,৮৪৩.০৩ কোটি টাকার তুলনায় বেশি। জুন মাসের শেষ ১০ দিনে আরও ২৫,০০০ টাকা আদায়ের মাধ্যমে চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪,১৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে। সে ক্ষেত্রে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রা হতে ৮৮,০০০ কোটি টাকা কম হলেও বিগত অর্থ বছরের তুলনায় ৪৩,১৫৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।

রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করার জন্য ইতোমধ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। উক্ত টাস্কফোর্স তিনটি ইতোমধ্যে আপীল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সহ কর আদায় বৃদ্ধির নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

কর ফাঁকি উদঘাটন পূর্বক রাজস্ব পুনরুদ্ধার, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচিত অডিট মামলা সমূহ দ্রুত নিষ্পত্তিপূর্বক দাবি সৃষ্টি ও কর আদায়, উৎসে আয়কর এবং উৎসে মূসক আদায় কার্যক্রমের মনিটরিং, কাস্টমস হাউসের পোস্ট ক্লিয়ারেন্স অডিট কার্যক্রম এবং রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম জোরদার এবং উচ্চ ঝুকিপূর্ণ করদাতাদের আয়কর এবং ভ্যাট অডিট যুগপৎভাবে সম্পন্ন করার ফলপ্রসু ও কার্যকর উদ্যোগের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের সার্বিক কার্যক্রমে গতির সঞ্চার হয়েছে। দেশের জন্য প্রয়োজনীয় রাজস্বের সংস্থান করতে জাতীয় রাজস্ব বোর্ডের জোরালো প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

অর্থনীতি

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন কর...

২০২৬-০৬-১৬ ১৩:৪৩

মেট্রোরেলের ৯টি স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

অর্থনীতি

মেট্রোরেলের ৯টি স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

নগরজীবনের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ, ও দ্রুত করতে রিটেইল ব্যবসার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মেঘনা গ্রুপ...

২০২৬-০৬-১৫ ১১:৪৭

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা

অর্থনীতি

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব...

২০২৬-০৬-১৪ ২২:১৯

বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম

অর্থনীতি

বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যা...

২০২৬-০৬-১২ ১২:১০

এই বাজেট কার্যকর হলে পাঙ্গাশ মাছের দাম যেমন হবে

অর্থনীতি

এই বাজেট কার্যকর হলে পাঙ্গাশ মাছের দাম যেমন হবে

দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙ্গাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়েছে। অর্থ...

২০২৬-০৬-১১ ২৩:৫৭