বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

১১ মাস পর বিএসএফের বন্দি আজিজুরের মরদেহ দেশে ফিরে, সীমান্তে শোক ও ক্ষোভ

১১ মাস পর বিএসএফের বন্দি আজিজুরের মরদেহ দেশে ফিরে, সীমান্তে শোক ও ক্ষোভ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান প্রায় ১১ মাস ধরে বিএসএফের বন্দি থাকার পর মারা গিয়ে দেশে ফিরে এসেছেন। শুক্রবার (৩ এপ্রিল) সরকারি ব্যবস্থাপনায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করে। বিকেল ৪টার দিকে বিজিবি সদস্য ও স্বজনরা মরদেহ গ্রহণ করেন।

আজিজুরের গ্রামের শাহানাবাদে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকের ছায়ায় ভরে ওঠে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্তে ঘাস কাটতে গিয়ে আজিজুরকে ভারতের বিএসএফ ধরে নিয়ে যায়। স্ত্রী তাছকারা বেগম অভিযোগ করেন, “আমার স্বামীকে অন্যায়ভাবে আটক করে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, যার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।”

ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে দীর্ঘ ১১ মাস চিকিৎসাধীন থাকার পর ২২ মার্চ আজিজুরের মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭