সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের বৈঠক

১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রস্তুতি

১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রস্তুতি

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক প্রস্তুতি, লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের অপরিহার্য অংশ। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটও জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। এসব সংকট নিরসনে সরকারকে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলনকে আরও বেগবান করতে হবে।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, নগর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল হক মামুন, উত্তরের সভাপতি মুমিনুল হক, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ফখরে জাহান সিরাজী সবুজ, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২