শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে বলল ইরান

যুক্তরাষ্ট্রকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে বলল ইরান

যুক্তরাষ্ট্র-ইরান ও যুদ্ধরত সব দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। গতকাল বুধবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর লেবাননে ব্যাপক হামলা চালায় দখলদাররা। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।

এমন পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর ও সেটি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেটি তারা এখনো কার্যকর করেননি।

তিনি লেবাননে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতির যে প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছিল, সেটিতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ আছে। যা এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।

আরাগচি আরও বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরিপন্থি যেকোনো পদক্ষেপ বা অবস্থান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা হিসেবে গণ্য হবে।

আরও

পাকিস্তানকে চাপে ফেলে মধ্যস্থতা রাজি করায় যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক

পাকিস্তানকে চাপে ফেলে মধ্যস্থতা রাজি করায় যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রশাসনের প্রকাশ্য বক্তব্যের বিপরীতে বাস্তবে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রই বেশি তৎপর ছ...

২০২৬-০৪-০৯ ২১:৩২

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নতুন করে টোল বা মাশুল আরোপ করেছে ইরানের ইস...

২০২৬-০৪-০৯ ২১:২৯

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান

আন্তর্জাতিক

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট...

২০২৬-০৪-০৯ ২১:১২

সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে কথা হলো

আন্তর্জাতিক

সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে কথা হলো

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতির ঘোষণা সত্বেও মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা কমেনি। উল্টো লেবাবনে হামলাকে ঘিরে উত্তে...

২০২৬-০৪-০৯ ১৯:৪৩

হরমুজ প্রণালিতে মাইন এড়াতে বিকল্প মানচিত্র প্রকাশ ইরানের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইন এড়াতে বিকল্প মানচিত্র প্রকাশ ইরানের

সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌপথ ঘোষণা করেছে ইরানের...

২০২৬-০৪-০৯ ১৮:১৯

লেবাননে ইসরায়েলের হামলায় চার সেনা নিহত

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় চার সেনা নিহত

দখলদার ইসরায়েলের বিমান হামলায় লেবাননের চার সেনা নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হ...

২০২৬-০৪-০৯ ১৮:১২