রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ‘ভুল পদক্ষেপে’ ধারাবাহিক হামলা

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ‘ভুল পদক্ষেপে’ ধারাবাহিক হামলা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ‘ভুল পদক্ষেপ’ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে দেশটির সামরিক অবস্থান ও স্বার্থের ওপর ধারাবাহিক এবং ‘বেদনাদায়ক’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে সহযোগিতা করলে আঞ্চলিক দেশগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, রোববার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর দাবি করে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ‘কৃত্রিম সাফল্য’ দেখাতে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো পদক্ষেপ নিতে পারে।

এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক অবস্থান ও স্বার্থের ওপর হামলা চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব হামলা ‘কোনো ধরনের সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই’ ধারাবাহিক ও কার্যকরভাবে পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আঞ্চলিক দেশগুলোকেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা আঞ্চলিক দেশগুলোকেও সতর্ক করেছে ইরান।

বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ অব্যাহত রাখে এবং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত করে, তাহলে তাদেরও ওই কর্মকাণ্ডের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে।

এমন পরিস্থিতিতে এসব দেশ ইরানের ‘শক্তিশালী সশস্ত্র বাহিনীর’ কাছ থেকে কোনো ধরনের সংযম বা সৌজন্য আশা করতে পারবে না বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এ বিবৃতি এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ রয়েছে।

আরও

মোসাদকে সামরিক তথ্য দেওয়ার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি

আন্তর্জাতিক

মোসাদকে সামরিক তথ্য দেওয়ার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহান প্রদেশের সামরিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য পাচারের অভিযোগে হোসেই...

২০২৬-০৯-১৯ ২০:২৭

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। শনিবার (১...

২০২৬-০৯-১৯ ২০:০৭

হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্প

‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে হোয়াইট হাউস থেকে তিনটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন...

২০২৬-০৯-১৯ ১৮:৩১