বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী প্রতিরোধে ১০ লাখ সেনা প্রস্তুত রেখেছে ইরান

যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী প্রতিরোধে ১০ লাখ সেনা প্রস্তুত রেখেছে ইরান

ইরান সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা প্রস্তুত রেখেছে। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের একটি সামরিক সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র যদি স্থলযুদ্ধে জড়ায়, তা ‘ঐতিহাসিক ভুল’ হবে। এই জল্পনার মধ্যেই ইরানের সেনাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ইরানি তরুণদের মধ্যে বাসিজ, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ বেড়েছে। হরমুজ প্রণালি খোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবতরণ করলে তারা মোকাবিলার জন্য প্রস্তুত।

সূত্রের ভাষ্য, “যুক্তরাষ্ট্র যদি আত্মঘাতীভাবে হরমুজ প্রণালি খোলার চেষ্টা করে, তা আমাদের কোনো সমস্যা নয়। আমরা তাদের সেই কৌশলের মোকাবিলায় প্রস্তুত এবং প্রণালিটি বন্ধ রাখব।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিকভাবে ‘সম্পূর্ণ ধ্বংস’ হওয়ার পর ইরানের আলোচকেরা চুক্তির জন্য প্রস্তুত হয়ে ওঠে। তবে তিনি বলেন, তেহরানের এই দাবি ‘ভুল’। একই সঙ্গে ট্রাম্প দ্রুত চুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২